সংবিৎ – জাকারিয়া মাসুদ

লেখক: আরিফ আজাদ,

বিষয়: অন্ধকার থেকে আলোতে, ইসলামি বই,

প্রকাশনী: সমর্পণ প্রকাশন

মূল্য:

Original price was: TK.284.Current price is: TK.195.

You Save: TK.89 (31%)

২০০০ টাকার অর্ডারে ডেলিভারী চার্জ ফ্রি

Add Wishlist
Add Wishlist

Service & Featured

  • 100% নিরাপদ লেনদেন
  • ফ্রি ডেলিভারি/ ৳ 2000+
  • সারা দেশে ক্যাশ অন ডেলিভারি সুবিধা
  • 24/7 our customer support
  • দ্রুত ডেলিভারি (১-২ দিনে)
  • ফোনের মাধ্যমে অর্ডার নেওয়া হয় (01841 508 509)
Share this product:
শিরোনামসংবিৎ – জাকারিয়া মাসুদ
লেখকআরিফ আজাদ, 
প্রকাশনীসমর্পণ প্রকাশন
সংস্করণনতুন সংস্করণ
পৃষ্ঠা224

সংবিৎ – জাকারিয়া মাসুদ

জাকারিয়া মাসুদ ভাইয়ের সংবিৎ বইয়ে কেবল আক্রমণের জবাব দেওয়া হয়নি, পাল্টা প্রশ্নও করা হয়েছে।

ফারিস চরিত্রকে লেখক এমনভাবে সাজিয়েছেন, নায়ক চরিত্র হিসেবে ভালো লাগার মতো। কেবল যৌক্তিক, তথ্যবহুল কথার মধ্যেই ফারিস চরিত্র সীমাবদ্ধ নয়, সাথে চারিত্রিক বৈশিষ্ট্য ও ফারিসকে ভালো লাগার মতো। সময় জ্ঞান সম্পর্কে যথেষ্ট সচেতন ফারিস, পাশাপাশি ইবাদাত সম্পর্কেও (সকালের মর্নিং ওয়াক করার পাশাপাশি তাসবীহ পড়া)।

ফারিসের সাথে প্রথম পরিচিয় কয়েকমাস আগে, ফেসবুকে। ফেসবুকে ফারিসকে নিয়ে লিখা বেশকয়েকটি গল্প পড়ে ফারিস পড়ার আগ্রহ জাগছে। লেখককে রীতিমত বিরক্ত করতাম, ‘ভাই, ফারিসকে মলাটবদ্ধ করবেন কবে?’
সবুকে পড়া গল্পগুলোও বইয়ে আবার পড়লাম। মনে হচ্ছিলো যে নতুন গল্প পড়ছি। কারণ ফেসবুকে প্রকাশিত গল্পের আগের অংশে লেখক আরো নতুন কিছু যোগ করেছেন।

‘ডারউনিজম : সন্ত্রাসবাদের আঁতুড়ঘর’ শিরোনামের গল্পে লেখক দেখিয়েছেন বিবর্তনবাদ তত্ত্ব কিভাবে সারা পৃথিবীর সন্ত্রাসী কর্মকান্ডে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা রাখছে। দাসপ্রথা, সাম্রাজ্যবাদ, বর্ণবাদ, শ্রেণী সংগ্রাম, লিঙ্গ বৈষম্য প্রভৃতি সামাজিক ও রাজনৈতিক অনাচার বিবর্তনবাদের ফলে বিজ্ঞানের নামে প্রতিষ্ঠা লাভ করছে! এমনকি হিটলারের আগ্রাসী মনোভাবের পেছনে ডারউনিজম কিভাবে জড়িত সেটাও লেখক তুলে ধরেছেন রেফারেন্সসহ।

‘কুম্ভিলক ও দণ্ডিত অপুরুষ’ শিরোনামের গল্পে বাংলা সাহিত্যের কিংবদন্তি (!) হুমায়ূন আজাদের চৌর্যবৃত্তির কথা লেখক সুনিপুণভাবে তুলে ধরেছেন। হুমায়ূন আজাদের ‘তুলনামূলক ও ঐতিহাসিক ভাষাবিজ্ঞান’ এবং ‘বাক্যতত্ত্ব’ বই দুটি কিভাবে Jocobsen এর Transformational Generative Grammar, Introduction to Historical Linguistic, The Neogrammarians, The Dehumanization of Art বইগুলো থেকে হুবহু কপি করেছেন সেটা নিয়েও লেখক আলোচনা করেছেন।

এছাড়াও একই গল্পে হুমায়ূন আজাদের ‘নারী’ বইটির মিথ্যাচারও তুলে ধরেছেন ইসলাম বিদ্বেষীদের উদ্ধৃতি দ্বারা।

আরিফ আজাদ

আরিফ আজাদ একজন জীবন্ত আলোকবর্তিকা- লেখক আরিফ আজাদকে বর্ণনা করতে গিয়ে একথাই বলেছেন ডঃ শামসুল আরেফিন। গার্ডিয়ান প্রকাশনী আরিফ আজাদের পরিচয় দিতে গিয়ে লিখেছে, “তিনি বিশ্বাস নিয়ে লেখেন, অবিশ্বাসের আয়না চূর্ণবিচুর্ণ করেন।” আরিফ আজাদ এর বই মানেই একুশে বইমেলায় বেস্ট সেলার, এতটাই জনপ্রিয় এ লেখক। সাম্প্রতিককালে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে সবচেয়ে আলোড়ন তোলা লেখকদের একজন আরিফ আজাদ। ১৯৯০ সালের ৭ই জানুয়ারি চট্টগ্রামে জন্ম নেয়া এ লেখক মাধ্যমিক শিক্ষাজীবন শেষ করে চট্টগ্রাম জিলা স্কুলে। একটি সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পাস করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং সেখানে উচ্চশিক্ষা সম্পন্ন করেন। লেখালেখির ক্যারিয়ারের শুরু থেকেই আরিফ আজাদ এর বই সমূহ পাঠক মহলে ব্যাপক সাড়া ফেলে। তার প্রথম বই ‘প্যারাডক্সিক্যাল সাজিদ’ ২০১৭ সালের একুশে বইমেলায় প্রকাশ পায়। বইটির কেন্দ্রীয় চরিত্র সাজিদ বিভিন্ন কথোপকথনের মধ্যে তার নাস্তিক বন্ধুর অবিশ্বাসকে বিজ্ঞানসম্মত নানা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করে। আর এসব কথোপকথনের মধ্য দিয়েই বইটিতে অবিশ্বাসীদের অনেক যুক্তি খণ্ডন করেছেন লেখক। বইটি প্রকাশের পরপরই তুমুল জনপ্রিয়তা পায়। এটি ইংরেজি ও অসমীয়া ভাষায় অনূদিতও হয়েছে। ২০১৯ সালের একুশে বইমেলায় ‘প্যারাডক্সিক্যাল সাজিদ - ২’ প্রকাশিত হয়ে এবং এটিও বেস্টসেলারে পরিণত হয়। সাজিদ সিরিজ ছাড়াও আরিফ আজাদ এর বই সমগ্রতে আছে ‘আরজ আলী সমীপে’ এবং ‘সত্যকথন’ (সহলেখক) এর মতো তুমুল জনপ্রিয় বই।

সমর্পণ প্রকাশন

সমর্পণ প্রকাশন - Somorpon Prokashan

Reviews (0)

Reviews

There are no reviews yet.

Be the first to review “সংবিৎ – জাকারিয়া মাসুদ”

Your email address will not be published. Required fields are marked *

Related Books

[ Recently Viewed ]